হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চায় : রাশেদ প্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চায় : রাশেদ প্রধান
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চায় : রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘গাজীপুর থেকে মাওলানা মহিবুল্লাহকে গুম করে ভারতে পাচার করতে ব্যর্থ হয়ে পঞ্চগড়ে ফেলে গেছে ইসকন। প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগকে ব্যবহার করতে না পেরে হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চায়। হাসিনামুক্ত বাংলাদেশে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন চলবে না। নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৭ দফা দাবিতে জাগপার বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘বিএনপি-জামায়াতসহ সব গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে বারবার প্রহসনের জাতীয় নির্বাচন আয়োজন করে হিন্দুস্তানের দালাল জি এম কাদের এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি নিয়ে নির্বাচন করতে চায়। গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করেছে জনগণ।’

জাগপা মুখপাত্র বলেন, ‘আইন লেভেল প্লেয়িং ফিল্ড না হলে জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না।
জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করার জন্য হাসিনা প্রশাসন এবং নির্বাচনের আগেই ক্ষমতায় চলে আসা নতুন দলীকরণ মুক্ত প্রশাসন লাগবে। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।’

জাগপার বিক্ষোভ মিছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগরে এসে সমাপ্ত হয়। এ সময় আরো বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

এদিকে ৭ দফা দাবিতে সব বিভাগীর শহরে বিক্ষোভ মিছিল করেছে জাগপা। চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, রাজশাহীতে প্রেসিডিয়াম সদস্য মো: শামীম আখতার পাইলট, সিলেটে সাংঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ লিটন, রংপুরে জেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ, বরিশালে বিভাগীয় সহ-সমন্বয়ক মনিরুজ্জামান মনির, খুলনায় বিভাগীর সহ-সমন্বয়ক মুস্তাজুল ইসলাম মুস্তাফা, ময়মনসিংহে বিভাগীয় সহ-সমন্বয়ক মোহাম্মদ ডালিম বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৭:২৬:১১   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও ফয়েজউদ্দিনের
কালকিনিতে ৪ মাদ্রাসায় ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র-১জন,মাসে বেতন পৌনে ১৫ লাখ, চলছে সমালোচনার ঝড়
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে: কৃষিমন্ত্রী
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত: রিজভী
জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: মন্ত্রী
চমক নিয়ে ফিরছে সেই বেবি শার্ক বয়
তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা
‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ