সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » গাজীপুর » সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করে তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।’

আজ শনিবার গাজীপুরের কাপাসিয়ার ধাঁধার চরে ‘নদী বাঁচাও, জীবন বাঁচাও’ শ্লোগানকে উপজীব্য করে দিনব্যাপী আয়োজিত নদী ও পরিবেশকর্মীদের অনুপ্রেরণামূলক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উৎসবমুখর এই নদীযাত্রায় ছিল সচেতনতার বার্তা ও ঐক্যের অঙ্গীকার। উপদেষ্টা বলেন, ‘শীতলক্ষ্যা নদী বাঁচাতে এখনই সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলে শিল্পবর্জ্যের কারণে শীতলক্ষ্যা নদী ভয়াবহভাবে দূষিত হচ্ছে। এই দূষণ শুধু নদীর প্রাণহানিই ঘটাচ্ছে না, বরং আশপাশের পরিবেশের ভারসাম্যকেও মারাত্মকভাবে বিপন্ন করছে।’

নদী রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ও পরিবেশকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নদী দূষণ রোধ করা গেলে জলজ প্রাণীরা মুক্তভাবে বাঁচতে পারবে। নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে। নদী ফিরে পাবে তার স্বাভাবিক প্রবাহ।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন : সুইডেন এম্বাসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান, ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশ্বের হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক একেএম আরিফ উদ্দিন, বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১৯:৫৬   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ