নতুন রাজনৈতিক দল বিইউপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন রাজনৈতিক দল বিইউপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



নতুন রাজনৈতিক দল বিইউপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামের নতুন একটি রাজনৈতিক দল।

আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

১৮টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে দলটি। বিইউপি নামের নতুন এই রাজনৈতিক দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই দলের মূল লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ করা, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ রাষ্ট্র গঠন করা। দলটির লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো-১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন, সুরক্ষা নিশ্চিত করা এবং জুলাই যোদ্ধা, চব্বিশের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা।

দলটির আরো লক্ষ্য রয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে আধুনিক ও যুগোপযোগী বিচারালয় গড়ে তোলা। এই জনপদের হাজার বছরের সংস্কৃতি ও কৃষ্টিকে ধারণ ও লালন করে আমাদের নিজস্ব জাতীয়তাকে বিকশিত করা।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা অবিচল থাকা। প্রকৃত গণতান্ত্রিক চর্চা ধারাকে সমুন্নত ও প্রতিষ্ঠিত করা। মানবাধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সব ধর্মের সমমর্যাদা নিশ্চিত করা। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণ।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪৭   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
দেশে এলপিজির কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
সর্বশেষ বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই : হুমায়ুন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ