সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এবার এক পোস্ট দিয়ে ফের নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, সিনেমার ছোট চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান নিয়ে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই সত্যিকারের সাহসিকতা বলে মনে করেন।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হওয়া মিষ্টি জান্নাত অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের গুঞ্জন এবং বিভিন্ন মন্তব্যের কারণে প্রায়শই আলোচনায় থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই নায়িকা সম্প্রতি একটি ছবি পোস্ট করে তিনি এ কথা জানান।

ছবিটির ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘সিনেমায় ছোট একটা চরিত্র করে অসম্মানিত হওয়ার থেকে সম্মান নিয়ে রিজেক্ট করা টাই সাহসিকতা, সে যত বড় তারকা হোক না কেন। ধন্যবাদ, ছবিটা ভালো ছিল।’

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘তোমার ছবি করা লাগবে না এখন কি আর কেউ ছবি দেখে কিন্তু সত্যি বলছি তুমি দেখতে অনেক সুন্দর।’ আরেজনের কথায়, ‘আপনি অভিনয় ছাড়াই সেরা।’

বাংলাদেশ সময়: ১৭:১৯:১৭   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মীর হেলাল
বন্দরের ২ ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
বোয়ালমারীতে নছিমন দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর চালকের
গণতন্ত্রের সুরক্ষায় প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে : মঈন খান
বাংলাদেশের জাহাজভাঙা শিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত : জার্মান রাষ্ট্রদূত
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা - সমাজকল্যাণ মন্ত্রী
কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা
উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয় এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত : প্রতিরক্ষা উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ