জুলাই সনদ বাস্তবায়ন হলেই নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে: নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদ বাস্তবায়ন হলেই নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে: নাহিদ ইসলাম
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



জুলাই সনদ বাস্তবায়ন হলেই নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে না। তাই নির্বাচনের আগে এটি বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারের রোডম্যাপ প্রণয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করেই নির্বাচন আয়োজন করতে হবে।’

আজ বুধবার সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেলে বিভাগের আট জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে বর্তমানে নানাবিধ চ্যালেঞ্জ ও সংকট বিদ্যমান। এসব পরিস্থিতিতে জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা থাকলে দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন আরো এগিয়ে যাবে।

এনসিপি প্রধান বলেন, টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা ভবিষ্যতের একটি কার্যকর ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই।

জোট ও ঐক্যের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি নীতিগতভাবে সেইসব রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী, যারা জুলাই সনদ বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া ও সংস্কারের প্রশ্নে একই অবস্থানে রয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে তিনি বলেন, সনদ বাস্তবায়নে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমাদের প্রস্তাব অনুযায়ী, অন্তর্র্বর্তী সরকারই সনদের আদেশ জারি করবে এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। পরবর্তীতে নির্বাচিত সংসদই সংস্কার সংবিধান-২০২৬ প্রণয়ন করবে।

ঐকমত্য কমিশনের আলোচনার বিষয়ে তিনি জানান, কমিশনে বিভিন্ন দলের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।

নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনাসহ দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪৪   ৫৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
ছাত্রদলের নতুন কমিটির গঠন নিয়ে যা জানালেন রিজভী
অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী
জুমার নামাজের আগে জঙ্গিবাদ, মাদক ও দাঙ্গা প্রতিরোধে ওসির সচেতনতামূলক বক্তব্য
গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ
সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১
ফরিদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ