মাদক থেকে পরিত্রাণের অন্যতম মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো - বাণিজ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক থেকে পরিত্রাণের অন্যতম মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো - বাণিজ্য উপদেষ্টা
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



মাদক থেকে পরিত্রাণের অন্যতম মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো - বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মাদক থেকে পরিত্রাণের অন্যতম মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব, অধ্যবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেয়া শেখায়।

উপদেষ্টা আজ ঢাকায় ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। খেলাধুলায় তরুণদের বেশি বেশি মনোনিবেশ করার জন্য আমাদের খেলার মাঠ ও খেলাধুলার পরিবেশ তৈরি করে দেয়া দরকার। যুবসমাজকে মরণ ফাঁদ মাদকের হাত থেকে রক্ষা করতে সকলকে উদ্যোগী হতে হবে।

উপদেষ্টা আরো বলেন, পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল হলেও আমাদের জন্য নতুন। জাতি হিসেবে আমরা অনেক নতুন খেলাকে গ্রহণ করেছি। বেসবলও একসময় জনপ্রিয়তা পাবে। এটা পরিবার ও আবেগকে একত্রিত করে। এ খেলায় অভ্যস্ততা তৈরির মাধ্যমে আমাদের যুবসমাজ যেমন উপকৃত হবে তেমনি বিশ্ব দরবারে দেশের সন্মানও বাড়বে।

বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (এডমিন) কাজী মোঃ ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ সফটবল ও বেসবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।

বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ১২টি দল। আগামী ১ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৩৭   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ