ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল। তবে ইসির তালিকায় শাপলা না থাকায় ইসির পক্ষ থেকে বলা হয়, এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। তবে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২-এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।

এতে আরো বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯-এর উপ-বিধি (১)-এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি (১) প্রতিস্থাপিত হবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।’

বাংলাদেশ সময়: ১৭:০০:৫৫   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ