আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর: হাসনাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর: হাসনাত
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর: হাসনাত

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতার প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, ‘আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে। তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর।’

তিনি আরও বলেন, ‘সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে হৃদ্যতা হবে। আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সঙ্গে দূরত্ব বাড়বে।’

বিএনপি ও জামাতের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না এমন প্রশ্নে এনসিপির এই নেতা না সূচক জবাব দেন।

বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর করছেন এনসিপির মুখ্য (দক্ষিনাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রথম দিন পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা, পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

সভায় এনসিপিকে আরও শক্তিশালি করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। শীঘ্রই জেলা কমিটি ঘোষণা করার কথাও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৬:১৭   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে নগরকান্দায় মানববন্ধন
বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের
১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ