সরিষাবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা, “ঠ্যাং কেটে ফেলার হুমকি- দুই সাংবাদিক লাঞ্ছিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা, “ঠ্যাং কেটে ফেলার হুমকি- দুই সাংবাদিক লাঞ্ছিত
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



সরিষাবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা, “ঠ্যাং কেটে ফেলার হুমকি- দুই সাংবাদিক লাঞ্ছিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে রাষ্ট্রীয় খাস জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (৪৫) ও দৈনিক ঘোষণা এর স্টাফ রিপোর্টার সাংবাদিক তৌকির আহাম্মেদ হাসু (৩২)। শুধু হামলা নয়, তাঁদেরকে প্রাণনাশের পাশাপাশি “ঠ্যাং কেটে ফেলার” হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন দিয়ার কৃষ্ণাই গ্রামের বাসিন্দা সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০), পিতা লক্ষীচাঁন চৌধুরী।

সাংবাদিক ইসমাইল হোসেন জানান, সংবাদ সংগ্রহে যাওয়ার সময় মুক্তিযোদ্ধা সংসদ মোড়ে লোকজনের ভীড় দেখে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন যে জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি রাষ্ট্রীয় খাস জমি। শুধু তাই নয়, এ জমি নিয়ে সরকার বাদী হয়ে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন।

বিষয়টি অভিযুক্তদের কাছে জানতে চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাঁর ওপর হামলা চালান। এতে দুই সাংবাদিক আহত হন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, “রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার বিষয়টি জানতে চাওয়াই আমার অপরাধ হলো। তারা আমাদের ঠ্যাং কেটে ফেলার হুমকি দিয়েছে। আমি এই হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, “সাংবাদিকের লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় রাষ্ট্রীয় জমি দখল ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে হেনস্থা করার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:০১:০৪   ৬৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ