চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার - ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার - ধর্ম উপদেষ্টা
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার - ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষের প্রকৃত পরিচয় নিহিত তার চরিত্রে। অর্থ, বংশ পরিচয়, বিদ্যা কিংবা পদমর্যাদা কোনো ব্যক্তিকে সত্যিকার অর্থে মহান করে তোলে না; বরং উন্নত চরিত্রই একজন মানুষকে সমাজে শ্রদ্ধার আসনে বসায়। চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার।

আজ পঞ্চগড়ে সদর উপজেলার দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসা মাঠে তৌহিদি জনতার উদ্যোগে শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তিরাই সমাজে শান্তি, ন্যায়বিচার ও সৌহার্দের পরিবেশ তৈরি করে। চরিত্রবান মানুষ সমাজকে করে তোলে সুন্দর, নিরাপদ ও মানবিক। আর চরিত্রহীন মানুষ অনাচার, দুর্নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। চরিত্রবান মানুষ যেমন নিজের কল্যাণ বয়ে আনে, তেমনি সমাজকেও আলোকিত করে তোলে। তিনি আলেম-উলেমাদের সান্নিধ্যে চরিত্র সংশোধন করার জন্য সকলকে অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, চরিত্রহীন কোনো ব্যক্তিকে আমরা জাতির আদর্শ বলতে পারি না। জাতির আদর্শ হতে হলে তাকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। আর এই উন্নত চরিত্রের সকল বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটেছে হযরত মুহাম্মদ (স.) এর চরিত্রে। আল্লাহপাক মানুষের চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই হযরত মুহাম্মদ (স.) কে পৃথিবীতে প্রেরণ করেছেন।

উন্নত চরিত্রের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, উন্নত চরিত্র ছাড়া কোনো জাতি বা সমাজ টিকে থাকতে পারে না। তাই আমাদের উচিত সত্য, ন্যায়, নম্রতা ও সহানুভূতির চর্চা করে নিজেদের চরিত্র গঠন করা। তিনি সকলকে পাপাচার, অন্যায়, দুর্নীতি, সুদ, ঘুষ প্রভৃতি খারাপ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে জামিয়া ফারুকিয়া মাগুরার পরিচালক মাওলানা মাহমুদুল আলম বক্তৃতা করেন।

এর আগে উপদেষ্টা পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নে জামিয়া ফারুকিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজে খুতবা দেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:৩৯   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ