কক্সবাজারে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



কক্সবাজারে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় দুইটি মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে চকরিয়া পৌরসভাস্থ সাব-রেজিস্ট্রেট কার্যালয়ের পিছন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌঁয়ারফাঁড়ি এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. সেলিম (৩৫) ও কোরালখালী এলাকার নুরুল আমিন ওরফে নুরুর ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে শাহীন ওরফে সাজ্জাদ (২১), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে নাছির উদ্দিন (৪৫) এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার আকতার আহম্মদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪)।

তৌহিদুল আনোয়ার বলেন, শুক্রবার মধ্যরাতে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দেশ্যে মাইক্রোবাসসহ অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি সেখানে অভিযান চালায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

তৌহিদুল জানান, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ডাকাতি সংঘটনের সঙ্গে জড়িত। ডাকাতি ও অস্ত্রসহ নানা অপরাধে জড়িত অভিযোগে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২৫:১৫   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ