বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র

সমাজের সব স্তরে বৈষম্য ঠেকাতে আইন প্রবর্তনের অঙ্গীকার করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান নাগরিক সংলাপের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এ বিষয়ে জনসচেতনতা জরুরি বলে মনে করেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করা হয়। সংলাপে বৈষম্যরোধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

এ সময় বৈষম্যবিরোধী আইনের নানা অসঙ্গতি তুলে ধরে তাগিদ আসে অন্তর্বর্তী সরকারের সময়েই অধ্যাদেশ জারির। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বৈষম্যবিরোধী আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে এটি বাস্তবায়নে মনিটরিংয়ের আহ্বান জানান বক্তারা।

সব রাজনৈতিক দলের ইশতেহারে বৈষম্যবিরোধী আইন প্রবর্তনের বিষয়টি উঠে আসা উচিত উল্লেখ করে এ বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার রাখার দাবি জানান নাগরিক সংলাপের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

নাগরিক সংলাপের আহ্বায়ক বলেন,

আমরা নির্বাচন চাইলে অবশ্যই প্রয়োজন বৈষম্যবিরোধী আইনের প্রবর্তন। এই আইনের প্রবর্তন নির্বাচনের ক্ষেত্রে একটি বাতাবরণ সৃষ্টি করবে।

এ ছাড়া মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আমি বলছি না যে বৈষম্যবিরোধী আইন করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এটা প্রথম একটা পদক্ষেপ, যেটা আমরা জোরালভাবে চাই।’

বাংলাদেশ সময়: ১৫:২৮:২৪   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ