ইন্দোনেশিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » ইন্দোনেশিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



ইন্দোনেশিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভালো শুরু পেয়েছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচেও সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে সেলেসাওরা। ইন্দোনেশিয়াকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে ‘এইচ’ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল।

শুক্রবার (৭ নভেম্বর) দোহার অ্যাস্পায়ার একাডেমি মাঠে ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবল আর গোলমুখে ধারাবাহিক চাপের ফলে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় দলটি। তৃতীয় মিনিটে লুইস এডুয়ার্ডোর দারুণ শটে লিড পায় ব্রাজিল।

এরপর ৩৩তম মিনিটে ইন্দোনেশিয়ার ডিফেন্ডার পুটু পাঞ্জির আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। ৩৯তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলের মোরাইস।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় ইন্দোনেশিয়া। বরং ৫৮তম মিনিটে রুয়ান পাবলো গোল করে বড় জয়ের পথ আরও প্রশস্ত করেন। এরপর আর কোনো গোল না হলে ম্যাচ শেষ হয় ৪-০ ব্যবধানে।

এই জয়ের ফলে ২ খেলায় ২ জয় নিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী সোমবার তারা মুখোমুখি হবে জাম্বিয়ার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:২৪   ৩২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ