বিচার বিভাগকে জনগণের আস্থার নৈতিক রক্ষক হতে হবে: প্রধান বিচারপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিচার বিভাগকে জনগণের আস্থার নৈতিক রক্ষক হতে হবে: প্রধান বিচারপতি
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



বিচার বিভাগকে জনগণের আস্থার নৈতিক রক্ষক হতে হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জাতীয় পালাবদলের সময়গুলোতে বিচার বিভাগকে জনগণের আস্থার নৈতিক রক্ষক হতে হবে।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগসহ কোনো বৃহৎ প্রতিষ্ঠান কেবল ঐতিহ্যে আঁকড়ে টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে তাকে যুগোপযোগী সংস্কারের মধ্য দিয়ে যেতে হয়। তাই আমরা ‘বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ’ বাস্তবায়নে কাজ করছি।

তিনি বলেন, বৈধতা ছাড়া ক্ষমতা মূল্যহীন এবং রাষ্ট্রের বড় পালাবদলের সময় বিচার বিভাগকে জনগণের আস্থার নৈতিক রক্ষক হতে হবে। সম্ভবত এই কারণেই, নীরবে তৈরি হওয়া আমাদের সংস্কার রূপরেখা ধীরে ধীরে জনগণের সংস্কারে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৫ মাস ধরে বিচার বিভাগের স্বায়ত্তশাসন, দক্ষতা ও সহজলভ্যতা নিশ্চিতে আমরা একাধিক সংস্কার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছি। শুধু প্রশাসনিক সংস্কার নয়, এখানে নৈতিকতার এক গভীর রূপান্তর হয়েছে। আমাদের সংস্কারের মূল দর্শন হলো প্রতিষ্ঠানকে জনগণের সেবা করতে হবে, ক্ষমতার নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। দিনব্যাপী আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ বছর পূর্তি উদ্যাপন এবং বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৭৫ জন শিক্ষার্থীকে প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে বিশেষ বৃত্তিসহ বিভাগের মোট ৮৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জনকারী প্রাক্তন ছাত্র সমিতির ১১ জন সদস্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রাক্তন ছাত্র সমিতির সদস্যদের ৫৮ জন সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মোট ১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শবনম শেহনাজ চৌধুরী দীপা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:১৭   ২৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে খানপুর এলাকার চিহ্নিত ও কুখ্যাত সন্ত্রাসী আক্তার নূরকে গ্রেপ্তার করেছে
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে : এমপি খোকন
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক ভূমি ভবন পরিদর্শন
বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
স্পীকারের সাথে সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ