ইনজুরি টাইমের দুই গোলে পয়েন্ট ভাগাভাগি টটেনহ্যাম-ইউনাইটেডের

প্রথম পাতা » খেলাধুলা » ইনজুরি টাইমের দুই গোলে পয়েন্ট ভাগাভাগি টটেনহ্যাম-ইউনাইটেডের
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



ইনজুরি টাইমের দুই গোলে পয়েন্ট ভাগাভাগি টটেনহ্যাম-ইউনাইটেডের

রুদ্ধশ্বাস এক ম্যাচ উপহার দিল টটেনহ্যাম হটস্পার এবং ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত সমতায় থাকলেও আসল নাটক অপেক্ষা করছিল ইনজুরি টাইমে। যোগ করা সময়ের প্রথম মিনিটে টটেনহ্যাম এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি। শেষ মুহূর্তে ম্যাথিজ ডি লিগটের গোলে ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে রুবেন আমোরিমের দল।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে ব্রায়ান এমবুমোর গোলে লিড পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এই লিড তারা ধরে রাখে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত। শেষদিকে স্বাগতিকদের হয়ে ম্যাথিস টেল গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)।

এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে রিচার্লিসন গোল করলে টটেনহ্যাম ২-১ গোলে এগিয়ে গিয়ে জয়ের উল্লাসে মাতে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড হাল ছাড়েনি। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৯০+৩ মিনিটে) কর্নার থেকে আসা বলে হেড করে দলকে সমতায় ফেরান ডাচ ডিফেন্ডার ম্যাথিজ ডি লিগট।

এই নাটকীয় ড্রয়ে ১১ ম্যাচ শেষে টটেনহ্যাম হটস্পার এবং ম্যানচেস্টার ইউনাইটেড উভয় দলেরই পয়েন্ট দাঁড়াল ১৮। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের তৃতীয় স্থানে রইল টটেনহ্যাম এবং সপ্তম স্থানে থাকল ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৩৪   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
সাজিদ খানের তাণ্ডবে বড় লিড পেলো না বাংলাদেশ
নতুন কুঁড়ি স্পোর্টসের ঢাকা অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা জিতল ম্যান সিটি
নাটকীয় জয়ে শিরোপা সেল্টিকের
একপাশে টেলএন্ডারদের রেখে লিটনের সেঞ্চুরি, বাংলাদেশের ২৭৮
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো সিটি; ভিন্ন ম্যাচে হারলো বার্সা
টানা পঞ্চম লিগ শিরোপা জিতল পিএসজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ