শীতের আগমনী বার্তায় পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতের আগমনী বার্তায় পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



শীতের আগমনী বার্তায় পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা আগেই টের পাচ্ছে পঞ্চগড়বাসী। উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাস আর হালকা কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে, পাথর শ্রমিক, দিনমজুর, রিকশাচালক ও ভোরের দিকে বাইরে কাজ করা শ্রমজীবী মানুষদের কষ্ট বেড়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, ভোরের দিকে ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসে এখনই শীতের আমেজ বইছে।তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। এখন থেকে প্রতিদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়বে।

বাংলাদেশ সময়: ১০:৫৬:০৪   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ