২৩নং ওয়ার্ডে তরিকুল সুজনের গণসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৩নং ওয়ার্ডে তরিকুল সুজনের গণসংযোগ
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



২৩নং ওয়ার্ডে তরিকুল সুজনের গণসংযোগ

আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিতব্য গণসংহতি আন্দোলনের সমাবেশ ও মাথাল র‍্যালিকে সফল করার লক্ষ্যে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের গণসংহতি আন্দোলনের মনোনীত এমপি প্রার্থী তরিকুল সুজন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে তিনি বন্দরের নবীগঞ্জ ঘাট থেকে একরামপুর ঘাট পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, জেলা যুগ্ম-সমন্বয়কারী আলমগীর হোসাইন আলম, বন্দর গণসংহতি আন্দোলনের সংগঠক ইবাদত হোসেন, মো. ইসলাম মিয়া, কাসেম সর্দার, নিসার আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সাধারণ সম্পাদক সৌরভ সেন, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক নিসা ফেরদৌসসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে তরিকুল সুজন সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন সমাবেশ ও র‍্যালি সফল করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৩২   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ