দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে আসুন একসঙ্গে কাজ করি : মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে আসুন একসঙ্গে কাজ করি : মঈন খান
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে আসুন একসঙ্গে কাজ করি : মঈন খান

দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে একসঙ্গে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টায় জনগণের ভোটাধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত করতে হবে। সংস্কৃতি শিক্ষা এবং সমাজ ছাড়া একটি দেশের রাজনীতি টিকে থাকতে পারে না। আসুন- আমরা সবাই মিলে দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করার জন্য একসঙ্গে কাজ করি।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, দেশে মানবাধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠা, মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও লাখ-লাখ দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। ৫ আগস্ট একদিনে ঘটেনি, বরং এটি দীর্ঘ সংগ্রামের ফলাফল। প্রায় ৪৩টি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আসছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করার সময় আক্রমণ, ভুয়া মামলা ও নির্যাতন সহ্য করেছেন।

মঈন খান বলেন, প্রকৃতপক্ষে জুলাই আন্দোলনে দূর থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই নেতৃত্বের কারণেই আন্দোলন সফল হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিএনপি’র সব রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল।

ড. মঈন এ সময় জাতীয়তাবাদী আন্দোলনে জাসাসের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০৮   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ
যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর
ধর্মমন্ত্রীর সাথে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
সোনারগাঁয়ে জ্বালানি তেল বিক্রি তদারকিতে সভা, ট্যাগ অফিসার নিয়োগ
এডিসের প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান
প্রথমবারের মতো সিদ্ধিরগঞ্জে অফিস করলেন সাখাওয়াত
জামালপুরে নিয়ম ভেঙে এক সংযোগে দুই সেচ পাম্প, হুমকিতে ভূগর্ভস্থ পানির স্তর
বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও
ইউএনওর উদ্যোগে জ্বালানি সংকট কাটিয়ে স্বস্তি ফিরল সালথায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ