সীমানা নিয়ে মামলা থাকায় তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে: ইসি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমানা নিয়ে মামলা থাকায় তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে: ইসি সচিব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



সীমানা নিয়ে মামলা থাকায় তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণ নিয়ে মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৩০টি মামলা আছে এবং সীমানা জটিলতায় প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিলে।

বাগেরহাটের সংসদীয় ৪টি আসন নিয়ে আপিলে যাবে কী না কমিশন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা সিদ্ধান্ত হবে আদালতের রায় হাতে পাওয়ার পর।

আখতার আহমেদ বলেন, নির্বাচনের প্রচারণাতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো স্থাপনা নির্মাণ করতে পারবেন না প্রার্থীরা।

গণভোট নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি নির্বাচন কমিশনে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। তবে নিবন্ধিত সকল রাজনৈতিক দল নিয়েই সংলাপ করতে চায় ইসি।

সব রাজনৈতিক দল ইসির ডাকে সাড়া দিবে বলেও মনে করেন ইসি সচিব।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪২   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ