কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব

প্রথম পাতা » চট্টগ্রাম » কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, মিল মালিক ও প্রান্তিক চাষিদের অধিকার সুরক্ষা করে লবণ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে উদ্যোগ নেওয়া হবে।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে স্থানীয় লবণ মিল মালিকদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, বিসিক, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান লবণের মজুত, ন্যায্যমূল্য নির্ধারণ, লবণ মিল মালিক, প্রান্তিক চাষিদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে শিল্পসচিব ওবায়দুর রহমান বলেন, লবণ শিল্পের আড়ালে কোনো অজুহাতে খাবার লবণ আমদানি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে নানা মতামত তুলে ধরেছেন জানিয়ে শিল্পসচিব বলেন, সংশ্লিষ্টদের উত্থাপিত প্রস্তাবনা সরকারের উচ্চ পর্যায়ে পর্যালোচনা করে ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষাণাগার গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫৮   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ