নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে চারজন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বৈষম্যবিরোধী হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনূর আলম।
গ্রেপ্তার বাকি ১১ জন মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেপ্তাররা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ভোলা (৫৪) মেম্বার, যুবলীগের সক্রিয় কর্মী মো. মাইন উদ্দিন (২৪), সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫) ও যুবলীগের সক্রিয় কর্মী মো. রবিন (৩৫)। বাকি ১১ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনূর আলম জানান, গ্রেপ্তার ১৫ জনকে আজ বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৪৩   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফেসবুকে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জের
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন
ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ