মাহমুদুলের সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » মাহমুদুলের সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



মাহমুদুলের সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ

সিলেট টেস্টের তৃতীয় সেশনের শুরুতেই জর্ডান নিলের বলে গালি অঞ্চল দিয়ে চার মেরে ঘরের মাঠে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। তবে এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে টেস্টে সেঞ্চুরি করেছিলেন জয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া ম্যারাথন ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা মেরে ১১৭ রানে অপরাজিত আছেন তিনি।
অন্য প্রান্তে মুমিনুল ৩১ রানে অপরাজিত আছেন।

এর আগে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হওয়ার পর রান তাড়ায় সাদমান ইসলামের সঙ্গে নামেন মাহমুদুল। দুইজনের ফিফটিতে ১৬৮ রানের জুটি পায় বাংলাদেশ। সাদমান ৮০ রান করে ফিরলেও মাঠে মুমিনুলের সঙ্গে জুটি গড়েন মাহমুদুল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩ ওভারে ২৩১ রান করেছে স্বাগতিকরা, হাতে আছে ৯ উইকেট।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:২১   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ