রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান

রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজার সফর করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। সেইসঙ্গে শরণার্থীদের শিক্ষা, নারী উন্নয়ন ও দক্ষতা কর্মসূচিও পরিদর্শন করছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান চ্যাপম্যান। পরে ইউএনএইচসিআর প্রতিনিধিদের সঙ্গে তিনি উখিয়ার বালুখালী ক্যাম্পের (রোহিঙ্গা ক্যাম্প-৭) উদ্দেশে রওনা হন।

প্রথমেই তিনি ইউনিসেফ ও ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের পাঠদানের পরিবেশ, উপকরণ ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করেন।

নারীরা কীভাবে গৃহস্থালি বাগান, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন- সে বিষয়ে বিস্তারিত জানতে চান মন্ত্রী।

পরে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং সহায়তার প্রক্রিয়া ও উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন।

দুপুরে মধুছড়া এলাকায় গিয়ে সাবান উৎপাদন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করার কথা রয়েছে তার। জাতিসংঘের শরণার্থী সংস্থা ও এলএসডিএস-এর সহায়তায় পরিচালিত এ প্রকল্পে রোহিঙ্গা নারী-পুরুষ একসঙ্গে কাজ করে জীবিকা উন্নয়নে অংশ নিচ্ছেন।

মন্ত্রী চ্যাপম্যানের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিশেষ উপদেষ্টা অ্যামেলি গেরিকে, ডেপুটি হাই-কমিশনার জেমস গোল্ডম্যান, মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডি, মানবিক সহায়তা বিষয়ক উপদেষ্টা মারিনেলা বেবোস-গলশেটি।

দিনব্যাপী সফরের সমন্বয় করছেন ইন্টার-সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি)। তার এ সফরের মূল লক্ষ্য- রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় চলমান আন্তর্জাতিক কার্যক্রম সরেজমিনে দেখা এবং যুক্তরাজ্যের ভবিষ্যৎ মানবিক সহযোগিতা নির্ধারণে তথ্য সংগ্রহ করা বলছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২৭   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চবিতে প্রথমবারের মতো ই-বাইসাইকেল নিয়ে এলো ‘জোবাইক’
বান্দরবানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন মঙ্গলবার
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: ইয়াসের খান চৌধুরী
পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কর্ণফুলীতে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৫
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ