ফরিদপুরে নানা আয়োজনে শিশু সমাবেশ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নানা আয়োজনে শিশু সমাবেশ অনুষ্ঠিত
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



ফরিদপুরে নানা আয়োজনে শিশু সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলকুঁড়ি আসর এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। সমাবেশে শিশুরা নাটক, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের কবি জসীম উদ্‌দীন হলে ফুলকুঁড়ি আসর শহর শাখার আয়োজনে শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান।

ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা প্রফেসর আব্দুল বাতেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক আব্দুস ছাত্তার, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আরিব মাহমুদ, কৃষি শিল্প বিজ্ঞান সম্পাদক মেহেদি হাসান মুন্না। প্রধান আলোচক ছিলেন ফুলকুড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।

বক্তারা বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ, ছোটবেলা থেকেই তাদের গড়ে তুলতে হবে। ফুলকুঁড়ি আসর শিশুদের গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। শুধু পড়ালেখা করলে হবে না, পাশাপাশি তাদের সংস্কৃতি চর্চা, খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

দশটি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ী ৫৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫৭   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী
সালথায় স্কুলের জন্য জমি দান, অব্যবহৃত জমি ফেরত চান দাতা পরিবারের উত্তরসূরি
সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার
জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ