‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে’

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে’
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে’

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত দলটির নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, প্রধান উপদেষ্টার ভাষণটি আমরা পর্যালোচনা করে দেখবো, কি ধরণের কর্মসূচি নিতে পারি। বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে, কিন্তু সেখানে মাঝখানে ২০২৬ সালের নির্বাচন কিসের? এই জুলাই সনদের আইনের ভিত্তিতে তৈরির মাধ্যমে হবে। কিন্তু সেটাকে গুরুত্ব দেয়া হয় নাই।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি কাজ সংস্কার, দৃশ্যমান বিচার, সুষ্ঠু নির্বাচন। আমরা দেখছি একটি দলের শুধু নির্বাচন নিয়ে যত তৎপরতা। তবে মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচারের ক্ষেত্রে তাদের গুরুত্ব দেখি না। এর কারণ আমাদের কাছে সন্দেহ।

আয়োজিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলার সভাপতি মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী সহ দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৭   ২০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী
মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষামন্ত্রী
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ