নতুন বাংলাদেশ গঠনে রাঙ্গামাটিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » নতুন বাংলাদেশ গঠনে রাঙ্গামাটিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সভা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



নতুন বাংলাদেশ গঠনে রাঙ্গামাটিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সভা

তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন পেশার গুণীজন, শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক আবু জাফর মো: সালেহ, জেলা আইসিটি কর্মকর্তা আতিকুর রহমান, ওসিসি প্রোগ্রাম অফিসার মো: রুহুল আমিন, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি শাখার সহকারী বেতার প্রকৌশলী মো: সাইফুল্লাহ সিদ্দিকী, রাঙ্গামাটি সরকারী কলেজের প্রভাষক মোছা: রাশেদা মমতাজ, জেলা সরকারী গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান এস এম আশিফ প্রমুখ।

তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষা বিস্তার, গুজব, মাদক, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ সহ নানা বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠণে সবার আগে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের উপর জোর দেন এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা ও নিষ্ঠাবান আচরণ প্রত্যাশা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৫৭   ১৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ