ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ সপ্তাহ বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ সপ্তাহ বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম
শনিবার, ২২ নভেম্বর ২০২৫



ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ সপ্তাহ বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম

আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রতিটি কক্ষে পরীক্ষা-নীরিক্ষা করে সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। আর এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, পরপর দুইদিন ভূমিকম্প সংঘটিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঝুঁকিপূর্ণ ভবনসমূহের কথা মাথায় রেখে শিক্ষার্থীদের নিরাপত্তা সংক্রান্ত কনসার্নগুলো আমরা ভিসি, প্রোভিসি, ট্রেজারার স্যারদের অবগত করি।
এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি SMT এবং সিন্ডিকেট মিটিং আহ্বান করেন।

সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মিটিংয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে সকল হলের প্রতিটি কক্ষে পরীক্ষা-নীরিক্ষা করে সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভূমিকম্প পরবর্তী মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:২৬   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ