আটলান্টিকে দুটি তেলবাহী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের

প্রথম পাতা » আন্তর্জাতিক » আটলান্টিকে দুটি তেলবাহী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



আটলান্টিকে দুটি তেলবাহী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের

আটলান্টিক মহাসাগরে বুধবার দুইটি তেলের জাহাজ বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি জাহাজ রাশিয়ার পতাকাবাহী ছিল।

প্রায় এক সপ্তাহ ধাওয়া করার পর যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এবং মার্কিন সেনার একটি বিশেষ বাহিনী আটক করার আইনি অনুমতিপত্র নিয়ে মারিনেরা নামের তেলের জাহাজটি আটক করে। এই জাহাজটিকে দীর্ঘদিন ধরে নজরে রেখেছিল যুক্তরাষ্ট্র।
জাহাজটি রাশিয়ার একটি পতাকাও তুলে রেখেছিল। ওই অঞ্চলে রাশিয়ার একটি সাবমেরিন আছে। এই ঘটনায় রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো তিক্ত হবে বলেই মনে করা হচ্ছে। ভেনেজুয়েলার ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে রাশিয়া।

অন্যদিকে এম সোফিয়া নামে ভেনেজুয়েলার তেলবাহী অপর একটি জাহাজ আটক করেছে মার্কিন কোস্ট গার্ড।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর ওই অঞ্চলে তেল বাণিজ্য নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা আছে এমন জাহাজকে তেল সরবরাহ করতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে ট্রাম্পের প্রথম শাসনকালে ২০১৯-এ ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার বেশ কিছু থেকে ক্রমে সরে আসছে ট্রাম্প প্রশাসন।

সূত্র : রয়টার্স

বাংলাদেশ সময়: ২২:১২:০২   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ