বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ

প্রথম পাতা » চট্টগ্রাম » বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের দিন শেষ হয়ে আসছে। যারা মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবন যাপন করছে, সেই ঋণখেলাপিদের বাংলাদেশের সংসদে আর জায়গা দেওয়া হবে না। আগামী দিনের সংসদ পরিচালিত হবে কেবল ন্যায় ও ইনসাফের ভিত্তিতে।

​শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর ঈদগাহ মাঠে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

​নিজের গ্রামবাসীর উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ জানান, তার কাছে কোনো অবৈধ বিত্ত-বৈভব বা প্রলোভন নেই। প্রয়াত ওসমান হাদির সততা ও আদর্শকে ধারণ করেই তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। জনগণের প্রতি দায়বদ্ধতা এবং ন্যায়নিষ্ঠাই তার রাজনীতির মূল চালিকাশক্তি।

​দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশে দুটি পক্ষ তৈরি হয়েছে। এর মধ্যে একটি পক্ষ ইনসাফ ও সাধারণ মানুষের শ্রম-ঘামে গড়া দেশের স্বার্থ রক্ষায় লড়ছে, আর অন্য পক্ষটি জুলুম, দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে।

হাসনাত বলেন, সৎ, দক্ষ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়।

​প্রয়াত ওসমান হাদির স্মৃতিচারণ করে এনসিপি নেতা বলেন, সততার কারণেই হাদি ভাই আজও গণমানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার হত্যার বিচার করা একটি জাতীয় অসিয়ত এবং এই বাংলার মাটিতেই সেই বিচার নিশ্চিত করা হবে। যারা চাঁদাবাজ ও দুর্নীতির হোতা, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

​রসুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, ইউপি সদস্য হাসান মেম্বার, সিরাজুল ইসলাম, সামসুল হক ও সোহাগ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে হাসনাত আবদুল্লাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:২০   ১৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ