রাজনীতিতে প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন খালেদা জিয়া : জয়নুল আবেদীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনীতিতে প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন খালেদা জিয়া : জয়নুল আবেদীন
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



রাজনীতিতে প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন খালেদা জিয়া : জয়নুল আবেদীন

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াই প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন। সেই লক্ষ্যেই মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। নারীরা খালেদা জিয়ার প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রত্যয় ব্যক্ত করতেই মানুষ ধানের শীষে ভোট দিতে চায়।’

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুুর ইউনিয়নের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে রহমতপুুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে জয়নুল আবেদীন বলেন, ‘আপনারা আমার রক্তের সঙ্গে মিশে গেছেন। যতদিন বাঁচব আপনাদের সঙ্গেই থাকতে চাই।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম পিন্স, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম হাওলাদারসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০৭:১৩   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ