সিলেটে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



সিলেটে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে।

গতকাল রোববার রাতে ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার এবং সোনালীচেলা বিওপি কর্তৃক অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস বিউটি ফেসওয়াস, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়ি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ ও নৌকা জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ টাকা। জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৪০   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান
ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ