গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই : আমানউল্লাহ আমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই : আমানউল্লাহ আমান
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই : আমানউল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই।’

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় ঢাকা জেলা যুবদল নেতা রকিব হাসান আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন ১ ফাইনাল খেলার পুরস্কার বিরতণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্ট এবং তার দোসররা যত ষড়যন্ত্রই করুক, যত নাশকতাই করুক সঠিক সময়েই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।’

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘ঢাকা-২ আসনে মাদক ও চাঁদাবাজির কোনো স্থান নেই। এই এলাকায় কোনো সন্ত্রাস চলবে না, এই এলাকায় কোনো মাদক থাকবে না, এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না, এই এলাকায় কোনো ভূমিদস্যু-দখলবাজ থাকবে না, এই এলাকা হবে শান্তিপূর্ণ এলাকা।’

তিনি বলেন, ‘আপনাদের আমরা ফ্যামিলি কার্ড করে দেব।
তারেক রহমান বলেছেন এই ফ্যামিলি কার্ড হবে মায়েদের নামে। সে কার্ডের মাধ্যমে প্রতি মাসে চাল, ডাল, আটা, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন বিনা মূল্যে। আমরা খেলাধুলার জন্য সুন্দর সুন্দর মাঠ করব, পরিবেশ সুন্দর করব, বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেব।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন, মা-বোনদের সাথে নিয়ে যাবেন, ভোট গণনা হলে ফলাফল নিয়ে তারপর বাসায় ফিরে আসবেন।
এ সময় তিনি হেমায়েতপুর ঈদগাহ মাঠের পাশে অবস্থিত জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিককে আধুনিক হাসপাতালে রূপান্তর করার প্রতিশ্রুতি প্রদান করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠনে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. শরিফুল ইসলাম। যুবদল নেতা বেলায়েত হোসেন বিল্লাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৯:১৯   ৩০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ