বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন রংপুরের পীরগঞ্জে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ সাইফুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেরোবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ আবু সাঈদের জন্মভূমি পীরগঞ্জে অবস্থিত এই সেন্টারটি পরিচালনার জন্য তার বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্টারটি পরিচালিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ ও উদ্ভাবনী কাজে আগ্রহী উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণ, গবেষণা এবং উদ্ভাবনের সুযোগ পাবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেন্টারটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এই সহযোগিতাকে মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:০৮   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ