বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকাসহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান এবং রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সাথে মাসুদুজ্জামানে পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন স্থানীয় নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, কৃষকদল নেতা ফারুক হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:২১:৫৭   ২০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ