বানৌজার প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বানৌজার প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



বানৌজার প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ

পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নবীন নাবিকদের মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী-প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বানৌজার প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি নৌবাহিনী-প্রধান প্যারেড রাউন্ড ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নৌবাহিনীর নবীন নাবিকদের ২২ সপ্তাহব্যাপী বুটক্যাম্প প্রশিক্ষণে নবীন নাবিক রিজান মোল্লা সর্বোচ্চ উৎকর্ষের জন্য ‘নৌপ্রধান পদক’ পান। মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।

বানৌজার প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ

৪১৭ জন নবীন নাবিক কঠোর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের ত্যাগের কথা স্মরণ করেন। তিনি নবীন নাবিকদের উদ্দেশে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতিতে নৌবাহিনীর গুরুত্বের কথা তুলে ধরেন। দেশের সেবায় ও নৌবাহিনীর পেশাগত দায়িত্বে নিজেদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

নৌপ্রধান বলেন, ‘নাবিকদের দায়িত্ব শুধু সামরিক কার্যক্রম নয়, সংকটময় সময়ে জনজীবন রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায়ও অবদান রাখতে হবে।’ নবীন নাবিকরা ভবিষ্যতে বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষা ও নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান, মোংলা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান, নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনার গণ্যমান্য ব্যক্তিরা এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:০৪   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে - মৎস্য প্রতিমন্ত্রী
সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য প্রতিমন্ত্রী
বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
আন্দোলন চলবে সংসদ ও রাজপথে: শফিকুর রহমান
কৃষকের সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
ফরিদপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রাইম ব্যাংক ‌‌ন্যাশনাল ‌ স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়
সরিষাবাড়ীতে বিধবার বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকিতে গ্রামছাড়া পরিবার
বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে - অর্থমন্ত্রী
কালাইয়ে চাহিদার এক-তৃতীয়াংশও মিলছে না বিদ্যুৎ, দিশাহারা জনজীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ