ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মাসে তিন হাজার মামলা, নিষ্পত্তি ৭৭ শতাংশ

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মাসে তিন হাজার মামলা, নিষ্পত্তি ৭৭ শতাংশ
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মাসে তিন হাজার মামলা, নিষ্পত্তি ৭৭ শতাংশ

গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত জেলার গ্রাম আদালতে মোট তিন হাজার ৭২টি মামলা হয়। এ ছাড়া উচ্চ আদালত থেকে আসে আরো ৩২৫টি মামলা । এসব মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭৭.৩৮ শতাংশ।

জেলা গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বাড়াতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান।

জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় দেওয়া তথ্য অনুসারে, উল্লেখিত ২০ মাস সময়ের মধ্যে গ্রাম আদালতে প্রতিমাসে গড়ে ১৫০টির মতো মামলা হয়েছে। প্রায় ৭৭ শতাংশ নিষ্পত্তি হওয়া এসব মামলার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৯০.৭৪ শতাংশ। ক্ষতিপূরণ আদায় হয়েছে এক কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৬৮১ টাকা।

আদালতে আবেদন করেন মোট ৮৩২ জন নারী। বিচার প্রক্রিয়ায় অংশ নেন ১৫ শতাংশ নারী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম। কর্মশালায় জানানো হয়, গ্রাম আদালত আরো সক্রিয় করতে সরকার কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সবাইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারীরা এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সচেতনতা বাড়ালে গ্রাম আদালত আরো জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয় কর্মশালায়।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২৮   ২৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ