হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ১৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ১৩
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ১৩

হংকংয়ের একটি আবাসিক এলাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। নিহতদের মধ্যে আছেন নারী ও শিশু।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বুধবার জানিয়েছে, বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের অন্তত তিনটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে কয়েকজন ফায়ার সার্ভিসের সদস্য।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় প্রশাসন উচ্চ সতর্কতা জারি করেছে। ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের বাসার দরজা, জানালা বন্ধ রাখার অনুরোধ করেছে ফায়ার সার্ভিস। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকে আছেন। তাদের মধ্যে কয়েকজন বয়সে প্রবীণ।

স্থানীয় বাসিন্দা ৮৩ বছর বয়সী চ্যান কুয়ং বলেন, ভবনগুলোতে আগুনের সতর্কতা ব্যবস্থা আছে। কিন্তু সেগুলো বাজেনি। আগুন টের পেয়ে বাসিন্দারা দৌড়ে বাইরে যান।

সতর্ক সংকেত না বাজার কথা জানিয়েছেন তাই পো জেলার সাবেক কাউন্সিলর হারম্যান ইউ কুয়ানও। তিনি বলেন, এক নিরাপত্তকর্মী গিয়ে জানানোর পর ভবনের বাসিন্দারা তাড়াহুড়া করে বাইরে বের হতে শুরু করেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ২৩:১০:২৪   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন বাহিনীর স্থল অভিযানের জন্য অপেক্ষা করছে ইরান, স্বাগত জানাতে প্রস্তুত
ব্রিটেন এখন ‘আরও শক্তিশালী ও ন্যায়সংগত’: স্টারমার
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখী মার্চে পুলিশের লাঠিপেটা
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ
আধুনিক দাসত্ববিরোধী আইন আরও কঠোর করছে অস্ট্রেলিয়া
গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ নিহত ১১: স্বাস্থ্য কর্মকর্তারা
বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
টানা সপ্তম রাতে ইরানে মার্কিন হামলা, নিহত ৩
মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও
পর্তুগালের পার্লামেন্টে ‘বোরকা বিল’ পাস, প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ