তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু

প্রথম পাতা » চট্টগ্রাম » তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান খুব সহসাই অর্থাৎ তফসিল ঘোষণার সাথে সাথে দেশে ফিরবেন। চিন্তার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘পরিবেশ যাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে৷ এ সরকারকে আমরা সমর্থন দিয়েছি৷ আশা করি তারা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিবে। তার আনুষ্ঠানিক প্রচারণাকে কেন্দ্র করে ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা জিরো পয়েন্ট এলাকায় যানজট তৈরি হয়েছে। সড়কে মালবাহী ট্রাক রেখে মিন্টু গাড়ি বহরে প্রতিবন্ধকতা তৈরি করে দলের বহিষ্কৃত ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামসেদুর রহমান ফটিক সমর্থকরা। এতে সড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ে মানুষ। পুলিশ-সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে।’

পথসভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে আমার বাবার ও ভাইয়ের জন্য ইলেকশন করেছি। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনে জন্য প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে। এমন একটি সরকার গঠিত হবে যে সরকার বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। নির্বাচনের আপনারা ধানের শীষকে বিজয় করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক কাজ করবো।’

বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে ও ফেনী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত। এ সময়ের বিএনপি ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মে উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুর ফেনীর প্রবেশ দ্বার ফতেহপুরে বিএনপির নেতা-কর্মীরা বিশাল মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে আবদুল আউয়াল মিঠুকে স্বাগত জানান। জবাবে তিনি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জবাব দেন। পথি মধ্যে সিলোনিয়া বাজার, বেকের বাজার ও দাগনভূঞার তুলাতুলিতে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় আবদুল আউয়াল মিন্টু সহ বিএনপি নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২২   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ