না ফেরার দেশে চাঁদপুরের বরেণ্য সংগীত শিক্ষা গুরু স্বপন সেনগুপ্ত

প্রথম পাতা » চট্টগ্রাম » না ফেরার দেশে চাঁদপুরের বরেণ্য সংগীত শিক্ষা গুরু স্বপন সেনগুপ্ত
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



না ফেরার দেশে চাঁদপুরের বরেণ্য সংগীত শিক্ষা গুরু স্বপন সেনগুপ্ত

চাঁদপুরে শুদ্ধ সংগীত চর্চার অন্যতম এবং বরেণ্য শিক্ষা গুরু সংগীত নিকেতন, চাঁদপুর এর অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত পরলোকগমন করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে স্বপন সেনগুপ্ত। মৃত্যু কালে তার বয়স ছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার রাত দশটায় তাঁর মরদেহ প্রথমে শহরের কদমতলার নিজ বাসায়, তারপর সংগীত নিকেতন চত্বরে এবং সবশেষে কালিবাড়ি মন্দিরে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং রাতে চাঁদপুর শহরের ইচুলি এলাকার মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মৃত্যুকালে সংগীত গুরু স্বপন সেনগুপ্ত স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন এবং অসংখ্য শিক্ষার্থী রেখে গেছেন। যাদের অনেকেই দেশ বিদেশে শুদ্ধ সংগীত চর্চায় সংগীত শিল্পী এবং একই বিষয় শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

এদিকে, সংগীত নিকেতন, চাঁদপুর এর অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সংগঠনের সভাপতি, জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ।

এছাড়া সংগঠনের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং চাঁদপুরের বেশকিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, সেই শৈশব থেকে গত ৬ দশক ধরে চাঁদপুরে শুদ্ধ সংগীত চর্চার সঙ্গে জড়িত ছিলেন স্বপন সেনগুপ্ত। তাছাড়া সোনালী ব্যাংকের একজন সাবেক কর্মকর্তাও ছিলেন তিনি। এরমধ্যে গত ৪ দশক ধরে সংগীত নিকেতন, চাঁদপুরের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫২   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ