জামালপুর কারাগারে মারামারি, থুথু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হাজতির মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুর কারাগারে মারামারি, থুথু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হাজতির মৃত্যু
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫



জামালপুর কারাগারে মারামারি, থুথু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হাজতির মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা কারাগারের ভেতরে সহ-বন্দীর কাঠের টুকরার আঘাতে আহত ‘পাগলা হযরত’ নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার মারামারির ঘটনার পর শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলা কারাগারের ভেতরে সামান্য কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে হাজতি পাগলা হযরত (২৫)-এর সঙ্গে অপর হাজতি মো. রহিদুর মিয়া (৪০)-এর মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয়। বিবাদের একপর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর বেশ কয়েকবার আঘাত করে।

পরে দ্রুত দায়িত্বরত কারারক্ষী ও অন্য হাজতিরা আহত পাগলা হযরতকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

পাগলা হযরত (২৫)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি ছিলেন।

অভিযুক্ত মো. রহিদুর মিয়া (৪০)। তিনি বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে। তিনি বর্তমানে জামালপুর কারাগারেই আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা কালবেলাকে বলেন, “মারা যাওয়া পাগলা হযরতের মরদেহ এখন ঢামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা আছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

বাংলাদেশ সময়: ১৮:০৮:০৯   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
রেজিস্ট্রার্ড হকার ছাড়া রাস্তায় কেউ বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক
সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ