হংকংয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৮, এখনও নিখোঁজ ২০০

প্রথম পাতা » আন্তর্জাতিক » হংকংয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৮, এখনও নিখোঁজ ২০০
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫



হংকংয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৮, এখনও নিখোঁজ ২০০

হংকংয়ে আবাসিক এলাকার একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১২৮ জন নিহতদের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ভবনগুলোর ভেতরে আরও ১৬ জনের দেহ আছে বলে ধারণা করা হচ্ছে। ২০০ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে একজন ফায়ার ফাইটার। ১১ জন ফায়ার ফাইটারসহ আহতের সংখ্যা ৭৯। সাহায্যের জন্য আসা ২৫টি অনুরোধে এখনও সাড়া দেওয়া সম্ভব হয়নি। শুক্রবারও উদ্ধার অভিযান চলছে।

গত বুধবার তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকার কয়েকটি বহুতল ভবনে আগুন লাগে। ভবনের চারপাশে থাকা বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে আগুন ছড়িয়ে পড়ে। আটটি আবাসিক ব্লকে ২০২৪ সালের জুলাই থেকে সংস্কার কাজ চলছিল। মূলত সেগুলোর চারপাশে বাঁশের অস্থায়ী কাঠামো ও জাল বিছানো ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কার কাজে ব্যবহৃত অত্যন্ত দাহ্য উপাদান আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ। প্রশাসন আগুনের সূত্রপাত খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

সংস্কার কাজের সঙ্গে জড়িত কোম্পানির পরামর্শদাতা প্রতিষ্ঠান উইল পাওয়ার আর্কিটেক্টসের দুই পরিচালককে হংকংয়ের স্বাধীন দুর্নীতি দমন কমিশন শুক্রবার গ্রেপ্তার করেছে। অবহেলাজনিত হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার হন সংস্কারকারী প্রতিষ্ঠান প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

প্রায় ৩৩০ মিলিয়ন হংকং ডলারের এই সংস্কার কাজে দুর্নীতির অভিযোগেরও তদন্ত শুরু করেছে কমিশন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫৫   ২০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ