ধানের শীষে ভোট দিন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে : মিন্টু

প্রথম পাতা » চট্টগ্রাম » ধানের শীষে ভোট দিন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে : মিন্টু
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫



ধানের শীষে ভোট দিন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে : মিন্টু

ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ধানের শীষে ভোট দিন দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। নির্বাচিত সরকার এলে প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বেড়ে যাবে। পুলিশ কোনো কাজ করতে পারছে না, নির্বাচিত সরকারের অবস্থান ঠিক হলে তারা আরো সক্রিয় হয়ে উঠবে। বিএনপির প্রার্থীদেরকে ভোট দিন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ফিরে আসবে।
বাংলাদেশ এগিয়ে যাবে। দীর্ঘ ১৬ বছর আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। এবারের নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পরিবেশ বর্তমান সরকার নিশ্চিত করেছে। ভোটাররা তাদের ন্যায্য ভোটাধিকার করতে পারবেন, যা বিগত সরকারের আমলে কল্পনা করা অসম্ভব ছিল।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে ফেনীর দাগনভূঞার বৈরাগীর বাজার, কৌরশমুন্সি বাজার, দরবেশের হাট, রাজাপুর ও গজারিয়া বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি তারেক রহমানের নেতৃত্ব আগামীতে সরকার গঠন করবে। এমন একটি সরকার গঠিত হবে, যে সরকার বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক কাজ করে যাব।

গণসংযোগকালে বিএনপির নেতা হামিদুল হক ডিলার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, দাগনভূঞা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদুর রহমান জুয়েলসহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২৯   ২০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ