ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণে নিহত ৪, আহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণে নিহত ৪, আহত ১০
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণে নিহত ৪, আহত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শনিবার রাতে এক বন্দুক হামলায় চার জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির পুলিশ একে ‘পরিকল্পিত হামলা’ বলে অভিহিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের কার্যালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘এই হামলায় ১০ জন আহত হয়েছে এবং চার জন নিহত হয়েছে।’

শেরিফের কার্যালয় জানিয়েছে, গোয়েন্দারা ‘এই ট্র্যাজেডির কারণ জানার জন্য কাজ করছেন।’

এতে বলা হয়েছে, প্রাথমিক প্রমাণ অনুযায়ী, ঘটনাটি একটি ‘লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে ঘটনো’ হতে পারে এবং তদন্তকারীরা সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখছেন।

পুলিশ জানিয়েছে, ‘আমরা তথ্য, ভিডিও ফুটেজ, অথবা যারা এই ঘটনার কোনও অংশ প্রত্যক্ষ করেছেন, তাদের অবিলম্বে সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’

বাংলাদেশ সময়: ১৬:৫০:৩০   ১৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ