কুষ্টিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নতুন এসপির মতবিনিময়

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নতুন এসপির মতবিনিময়
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



কুষ্টিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নতুন এসপির মতবিনিময়

কুষ্টিয়ায় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

এ সময় এসপি মোহাম্মদ জসীম উদ্দিন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩১   ২৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিচারে কঠোর অবস্থানে সরকার: আইনমন্ত্রী
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ