ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে : সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » চট্টগ্রাম » ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে : সালাহউদ্দিন আহমদ
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যে দলগুলো পিআরের কথা বলেছিল তারা আজ মাঠে নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্ত দানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। আমরা মুক্ত হয়েছি।
আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) ১৪ বছর পর কক্সবাজারের নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ দেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ।
উন্নয়নের প্রতীক ধানের শীষ। আমি এই ধানের শীষে আপনাদের ভোট চাই।’

তিনি আরো বলেন, ‘এ দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। এ দেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ, গণতন্ত্রের দল বিএনপি।
গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া। তিনি আজ অসুস্থ। তাকে জেলখানায় আটকে রাখা হয়েছিল, কিন্তু আপস করেননি। তিনি এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং লড়াই-সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।’

এর আগে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার খুটাখালীর পীর সাহব মৌলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রসঙ্গত, ২০০১ সালে কক্সবাজার-১ (চকরিয়া, পেকুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশ সময়: ২২:১৭:০৬   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী
বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী
চবিতে প্রথমবারের মতো ই-বাইসাইকেল নিয়ে এলো ‘জোবাইক’
বান্দরবানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ