শহীদ আসিফ হাসান স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

প্রথম পাতা » খুলনা » শহীদ আসিফ হাসান স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



শহীদ আসিফ হাসান স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জেলার দেবহাটা উপজেলার আস্কারপুরে জুলাই আন্দোলনে নিহত ‘শহীদ মো. আসিফ হাসান মিনি স্টেডিয়াম’ এবং ‘শহীদ আসিফ হাসান আদর্শ বন্ধু মহল’ এর দ্বিতল বিশিষ্ট ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

তিনি আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে স্টেডিয়াম ও ভবনের উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে আজ বিকেলে এর উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদ হাসান ও ভাই রাকিব হাসানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং সুস্থ সাংস্কৃতিক বিকাশে স্থায়ী ক্রীড়া অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের খেলোয়াড়রা এখানে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

তিনি বলেন, শহীদ আসিফ হাসানের স্মৃতিকে সংরক্ষণ ও তার আদর্শকে ধারণ করে এই স্টেডিয়াম ও ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলে দেবহাটা উপজেলার ক্রীড়া কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।

স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দেবহাটা অঞ্চলের ক্রীড়াঙ্গনে এটি এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

বাংলাদেশ সময়: ২২:১৯:০৫   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ