হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান দেখি না, আমরা সবাই বাঙালি: কাসেমী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান দেখি না, আমরা সবাই বাঙালি: কাসেমী
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান দেখি না, আমরা সবাই বাঙালি: কাসেমী

জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আজ তিনি অসুস্থ। সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া করা আমাদের সবার দায়িত্ব। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আরো কয়েকটি বছর বেঁচে থাকেন।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কুতুবপুর ইউনিয়ন কাসেমী পরিষদের উদ্যোগে দেলপাড়া এলাকায় দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সংকটময় মুহূর্তে বারবার জনগণের পাশে দাঁড়িয়েছেন। তাকে বুলেটের আঘাতে হত্যা করা হয়, আরেক ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। তারেক রহমানও অমানবিক অত্যাচারের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, এসব দেশের জনগণ জানেন।”

তিনি জানান, “বাংলাদেশে এমন কোনো অপশক্তি নেই যারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে আসতে বাধা দিতে পারবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাকে বরণ করতে প্রস্তুত।”

ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে কাসেমী বলেন, “গত ১৬ বছর আওয়ামী লীগ কর্তৃত্ববাদী আচরণ দেখিয়েছে। আগামী দিনে জনগণই সিদ্ধান্ত নেবে, বাংলাদেশে কী ধরনের রাজনীতি চলবে।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এমন প্রার্থীকে নির্বাচিত করুন, যিনি আপনাদের জন্য কাজ করবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। আমি হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান দেখি না; আমরা সবাই বাঙালি এটাই বড় পরিচয়।”

দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ফেরদৌসুর রহমান, মুফতি হারুনুর রশিদ, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল সাত্তার, যুবদল নেতা মোশারফ হোসেনসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শেষে মুফতি মনির হোসাইন কাসেমী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০৫   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ