বিদেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে : পররাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



বিদেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমাদের শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব দিতে হবে। আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ সব জায়গায় রয়েছে। তবে বাইরের দেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ প্রশিক্ষণ ও শিক্ষার অভাবে উচ্চমানের কাজে যেতে পারে না। বাইরের দেশে একই কাজ আমাদের দেশের মানুষ তাদের থেকে কম বেতনে করছে সেটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটি ব্যর্থতা। বাংলাদেশিরা একই কাজ করলেও বাইরের দেশের লোকের বেতন বেশি কারণ তাদের সরাসরি ভাইভা দিয়ে চাকরি হয়েছে। আমাদের দেশের মানুষ বাইরে গিয়ে শিক্ষার অভাবে ভাইভা দিতে পারে না, তাছাড়া ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। জাপানি ভাষায় এনফোর নামে একটা লেভেল আছে সেটা শিখতে ছয় মাসের মতো সময় লাগে। সেটি করতে পারলে জাপানিতে কাজের অনেক সুযোগ রয়েছে। আমাদের দেশের জনশক্তি রয়েছে সেটিকে প্রশিক্ষণ শিক্ষার মাধ্যমে যোগ্যতা সম্পূর্ণ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের যারা ছাত্র ছাত্রী আছে তাদের জন্য আগামীতে প্রচুর সুযোগ রয়েছে। তাদের সঠিক লাইন দেখতে হবে সেই সঙ্গে ভালো পথে চলতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার কোনো বিকল্প নেই। তাদের মনোযোগী হতে হবে। পড়ালেখার কোনো সংক্ষিপ্ত পথ নেই, অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। আগের থেকে এখন অনেক বেশি সুযোগ রয়েছে সেটি নিতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে।

এক সময়ে নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:০২   ২৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হুইপ দুলু
সরকারের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করা সংসদ-সদস্যদের সাংবিধানিক দায়িত্ব - স্পীকার
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ