বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।

আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরো সম্প্রসারণ ও নৌপরিবহন সুবিধা কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করে দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ সুবিধাকে কাজে লাগিয়ে থাইল্যান্ডের বিনিয়োগকারীরা বাংলাদেশের ঔষধ, চিংড়ি, ফার্নিচার ও পর্যটন শিল্পে বিনিয়োগ করতে পারে। এ ধরনের বিনিয়োগ উভয় দেশের জন্য লাভবান হওয়ার সুযোগ তৈরি করবে।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সমুদ্রপথ ও নৌ পরিবহনের মাধ্যমে লজিস্টিক সংযোগ আরো শক্তিশালী করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বাণিজ্য উপদেষ্টা বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি
(এফটিএ) দুই দেশের মধ্যে বাণিজ্য ভলিউম বাড়াতে সাহায্য করবে।

থাই রাষ্ট্রদূত থাইল্যান্ডের রানং বন্দর এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে প্রথমবারের মতো সামুদ্রিক বাণিজ্য রুট চালু করার পাশাপাশি থাইল্যান্ড-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার ওপর গুরুত্বারোপ করেন।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, সেদেশের পশ্চিমাঞ্চলের রানং সমুদ্রবন্দর ব্যবহার করে দুই দেশের মধ্যে বাণিজ্য হলে উভয় দেশের মধ্যবর্তী বাণিজ্য ব্যয় ও সময় হ্রাস করবে। থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এ ধরনের অবকাঠামোগত সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

থিতিপর্ন চিরাসাওয়াদি আরো বলেন, বিদ্যমান নৌপরিবহন ব্যবস্থায় থাইল্যান্ড থেকে বাংলাদেশে পণ্য আসতে ১৪ থেকে ১৫ দিন সময় লাগে। থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলের নৌ রুট ব্যবহার করলে পণ্য ৪ থেকে ৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। একইভাবে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী জাহাজ থাইল্যান্ডসহ পার্শ্ববর্তী দেশগুলোর বন্দরে স্বল্প সময়ে পৌঁছাতে সক্ষম হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এবং থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৬   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ