দুর্নীতিমুক্ত থাকতে ধর্মীয় শিক্ষা খুব জরুরি: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতিমুক্ত থাকতে ধর্মীয় শিক্ষা খুব জরুরি: ডিসি
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



দুর্নীতিমুক্ত থাকতে ধর্মীয় শিক্ষা খুব জরুরি: ডিসি

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীের শুদ্ধতা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র‌্যালি বের করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, “আমাদের ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা ও পারিবারিক শিক্ষায় ঘাটতি আছে। যার ফলে সমাজের প্রায় প্রত্যেক ক্ষেত্রেই কমবেশি দুর্নীতি ঘটে। সুযোগ পেলেই আমরা অনেকেই ক্ষমতার অপব্যবহার করি। যার যার অবস্থান থেকে খারাপ প্র্যাকটিস বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত থাকতে ধর্মীয় শিক্ষা খুব জরুরি। প্রত্যেকে নিজের জায়গা থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করলে মানুষ পরিপূর্ণ সেবা পাবে। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন।”

তিনি উল্লেখ করেন, “অনেক সময় সঠিক সময়ে অ্যাকশন না নেওয়ার কারণেও দুর্নীতি ছড়িয়ে পড়ে। সবাই মিলে চেষ্টা করলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।”

নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মুহাম্মদ আহসান শহীদ সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবুল কৃষ্ণ সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৬:০০   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ